বুটেক্স ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ১৫ ভর্তিচ্ছু 

০৬ মার্চ ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বুটেক্স

বুটেক্স © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৭ মার্চ)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এবারের লিখিত ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২৭৩ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। এর আগে আবেদনের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীর তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। 

ভর্তি প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

আরো পড়ুন: হাবিপ্রবিতে স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

এবারের শিক্ষাবর্ষে মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence