রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানা গেল

০৪ মার্চ ২০২৫, ১১:৪৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেল থেকে ডাউনলোড করা যাবে। মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, সোমবার (৩ মার্চ) থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হওয়ার কথা ছিল। তবে সিটপ্ল্যান সম্পন্ন না হওয়ায় তা একদিন পেছানো হয়েছে। আজ বিকেল থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যেতে পারে বলে জানিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, রমজান শুরু হওয়ায় ৩ মার্চের মধ্যে সিটপ্ল্যান সম্পন্ন করা যায়নি। আজকেও কাজ করতে হবে। আমরা এখনও কাজ করে যাচ্ছি। আশা করছি, শিক্ষার্থীরা বিকেল থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি প্রবেশপত্র দেওয়া হবে। একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। কোনো শিক্ষার্থী যদি দুটো ইউনিটে পরীক্ষা দেন। তাহলে তাকে চারটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আর তিনটি ইউনিটে হলে মোট ছয়টি ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার রয়েছে, সেটা হুবহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সব প্রবেশপত্র আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্রে সিগনেচার দিয়ে University Copy জমা নেবে এবং Candidate Copy ফেরত দেবে। রাবিতে চান্স পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।

আরো পড়ুন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

তথ্য মতে, আগামী ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950