ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ যারা

০৩ মার্চ ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ

ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ © টিডিসি সম্পাদিত

দেশের ৯টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের প্রকাশিত ফলাফলে দেখা গেছে শীর্ষ দশজনের মধ্যে ৮ জনই মেয়ে। তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করা হল।

সেরা দশ হলেন যারা—প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী সুবর্ণা বড়ুয়া। এছাড়াও দ্বিতীয় হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী মাহবুবা খান। 

আরও পড়ুন: ডেন্টালের ভর্তি পরীক্ষায় শীর্ষ তিনজনই মেয়ে

তৃতীয় স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী শ্রেয়া ঘোষ। চতুর্থ স্থান অর্জন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মরিয়ম খানম সাদিয়া। 

মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাদিয়া খাতুন। ষষ্ঠ স্থান অধিকার করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজের মোসা: মারুফা আক্তার। সপ্তম স্থান অধিকার করেছেন চিটাগাং কলেজের জায়দ ইবনে আক্তার।

অষ্টম স্থান অধিকার করেছেন হলি ক্রস কলেজের তাসনিয়া বিনতে আলম। নবম স্থান অধিকার করেছেন সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ, খুলনার অনুরাগ দাশ এবং দশম স্থান অধিকার করেছেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের মোছা: আফরিন জাহান।

এর আগে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৬৮ হাজার ৬৮৪ জন। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট আসন ৫৪৫টি।

হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬