ডেন্টাল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত থাকবে

০২ মার্চ ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ২৭ জন। তবে তাদের ভর্তি আপাত স্থগিত থাকবে বলে জানা গেছে।

রোববার (০২ মার্চ) বিকেলে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫১৮ জন। গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপকত ডা. রুবীনা ইয়াসমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মুক্তিযোদ্ধা এবং ট্রাইবাল কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই হবে। আপাতত তাদের ভর্তি স্থগিত থাকবে। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ
আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে ১০০০ টাকা টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি
টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME<Space> RSC<Space> Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME< Space>RSC<Space>1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME<Space> RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME<Space>RSC<Space>YES< Space>3699 ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬