জবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে— যা জানা গেল

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
জবি লোগো

জবি লোগো © সংগৃহীত

রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি, রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলো। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 

জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদের 'ই' ইউনিটের ৬০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩৭৫ জন। কলা ও আইন অনুষদের 'বি' ইউনিটে ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৪ জন। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের 'এ' ইউনিটে ৮৬০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪৪ হাজার ২২৩ জন। বিজনেস স্টাডিজ অনুষদের 'ডি' ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে ছিলেন ২৪ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থী।  

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেন সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য এই প্রথমবারের মতো শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার আগুনের বিষাক্ত ধোঁয়া ছড়াল প্রতিবেশী দেশগুলোতেও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬