জবি ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৩৯ জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বলেন, ‘ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।’

আরো পড়ুন: তীব্র আবাসন সংকট আর চতুর্মুখী সমস্যায় জর্জরিত জবি শিক্ষার্থীরা

এ বছর বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত হবে।  

প্রতিযোগিতার এই লড়াইয়ে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি থাকবে।

হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬