জবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৩৯ ভর্তিচ্ছু

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৩৯ জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বলেন, ‘ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।’

এ বছর বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত হবে।  

প্রতিযোগিতার এই লড়াইয়ে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি থাকবে।

নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
ইবিতে ছাত্রশক্তির জুলাই স্মৃতিচারণ সভায় বৈষম্যবিরোধীদের হট্…
  • ২৬ জুলাই ২০২৬
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, কমিটি গ…
  • ২৬ জুলাই ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৬ শিক্ষার্থীদের…
  • ২৬ জুলাই ২০২৬
৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষের ছোবল, ১০০ গ্রাম পেস্টে ৩২০ প্লা…
  • ২৬ জুলাই ২০২৬
প্রশিক্ষণের আগেই পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২৬ জুলাই ২০২৬