রুয়েটের মূল ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার, ছাড়া হয়েছে প্রবেশপত্র

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। 

এবারের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। তারা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

২০১৯-২০ শিক্ষাবর্ষের পর ফের এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে রুয়েট। এবার ১৪টি বিভাগে এক হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ ১ হাজার ২৩৫টি আসন বরাদ্দ আছে।

আরো পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা: দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন শুরু আজ

বিভাগভিত্তিক আসন সংখ্যা: পুরকৌশল (Civil Engineering) ১৮০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (URP) ৬০ স্থাপত্য (Architecture) ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) ৩০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) ৬০, যন্ত্রকৌশল (Mechanical Engineering) ১৮০, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE) ৬০, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) ৬০, রাসায়নিক কৌশল (Chemical Engineering) ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ১৮০, তড়িৎ ও কম্পিউটার কৌশল (ECE) ৬০ এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) ৬০।

প্রবেশপত্র, ফলাফল এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে (admission.ruet.ac.bd)।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬