রাবির ভর্তি পরীক্ষা: দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন শুরু আজ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। দুপুর ১২টা থেকে এ আবেদন করা যাবে। প্রথম ধাপে ইউনিটগুলোর নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন নেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রথম ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি রাত ১২টায়। নির্ধারিত সময়ে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৫১টি। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ধাপে তিন ইউনিট মিলে আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৫১টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭০ হাজার ৭৭১, ‘বি’ ইউনিটে ৪০ হাজার ৫৯২ এবং ‘সি’ ইউনিটে ৮৪ হাজার ১৩৮টি আবেদন পড়েছে।

আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সে হিসেবে তিন ইউনিট মিলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ২ লাখ ৭৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের কোনো সুযোগ থাকবে না।

প্রতিটি ইউনিটে ৯২ হাজার আবেদন পূর্ণ না হওয়ায় দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়। প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা ৪.২৯। 

আরো পড়ুন: জাবি ভর্তি পরীক্ষার ‘সি’ ও ‘সি১’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে 

‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০। বি’ ইউনিটের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার সবাই প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছিল। আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। 

বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬