জাবির শেষ দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৭৫ জন

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
জাবির শেষ দিনের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

জাবির শেষ দিনের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘সি-১’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের (ছাত্র-ছাত্রী) পরীক্ষার মধ্য দিয়ে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। 

আজ চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা। চতুর্থ শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে। দুই ইউনিটে আসনপ্রতি গড়ে ৭৫ জন আবেদন করেছেন।

‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন ৫ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি লড়বেন ৮৬ জন। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী।

আরো পড়ুন: ৩৫০ দিনে বিসিএস শেষ করার পরিকল্পনা

এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১০ হাজার ৮৫৮ জন এবং নারী শিক্ষার্থী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসনপ্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।

উল্লেখ্য, জাবির ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ‘ই’ ইউনিট  (বিজনেস স্টাডিজ অনুষদ), ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে (ju-admission.org) পাওয়া যাবে।

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬