দেরিতে আসা পরীক্ষার্থীদের সুযোগ দিচ্ছে জবি প্রশাসন

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
দেরি আসা এক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছে

দেরি আসা এক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছে © টিডিসি

তীব্র যানজটে দেরিতে আসা পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে জবি প্রশাসন। পরীক্ষা শুরুর ১০ থেকে ২০ মিনিট পর এলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। 

সরেজমিনে গত শুক্রবার ও আজ শনিবার এমনই চিত্র দেখা যায়। শুক্রবার ও শনিবার জবি ‘ডি’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষায় তীব্র যানজটের কারণে অনেক শিক্ষার্থীরা দেরি প্রবেশ করেন।

জবির পরীক্ষা কেন্দ্রে দেখা যায়, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরও শিক্ষার্থীরা দৌড়াতে দৌড়াতে কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। দেরি আসা পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দিতে কাজ করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, রেঞ্জার ও বিএনসিসি।

তবে গত দিনের তুলনায় আজ যানজট বেশি দেখা যায়। জানা যায়, ঢাবি ও জবি ভর্তি পরীক্ষা একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাবির পরীক্ষা কেন্দ্র হিসেবে ভর্তি পরিক্ষা নেওয়া হয়। এতে করে পুরান ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন: উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ঢুকলেন শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভা বাতিল

জবি কেন্দ্রে দেরিতে আসা এক শিক্ষার্থী বলেন, গুলিস্তান থেকে তীব্র জ্যাম। পুরো রাস্তা হেঁটে আসতে হয়েছে। গাড়ি চলছে না একদকই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ভর্তি পরীক্ষা সবারই লালিত স্বপ্ন। যেসব শিক্ষার্থী সামান্য দেরিতে আসছে, তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬