শাবিপ্রবির ভর্তি আবেদনে অসম্পূর্ণ তথ্য, যে নির্দেশনা দিল কর্তৃপক্ষ

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মধ্যে যাদের তথ্য অসম্পূর্ণ রয়েছে, তা পূরণের জন্য অনুরোধ করা হয়েছে। গত ৩১ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার প্রতি আসনের জন্য ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এবার পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, যে সব শিক্ষার্থী সফলভাবে ভর্তি পরীক্ষার ফি পরিশোধ করেছেন, কিন্তু বাবা/মার নাম বা ইমেইল অসম্পূর্ণ রয়েছে, তাদেরকে নিজ নিজ ড্যাশবোর্ড থেকে অতিসত্বর তা পূরণ করার জন্য অনুরোধ করা হল। তবে নির্দিষ্ট তারিখ বলা হয়নি। এবার এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র সিলেট পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

সিলেট ব্যতিত অন্য কোনও পরীক্ষা কেন্দ্রে এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা দেয়া যাবে না। শিক্ষার্থীদের (ইউনিট ভিত্তিক) ভর্তি পরীক্ষার রোল নম্বর প্রবেশপত্রের সাথে জানিয়ে দেয়া হবে। ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে শিক্ষার্থীর ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

গত ৩ ফেব্রুয়ারি শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৭ হাজার ২৭৩টি; এ-২ ইউনিটের (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২৫০টি। ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ৫৮১ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯ হাজার ১০৭ জন্য শিক্ষার্থী।

আরো পড়ুন: আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েটের ‘টিম ব্ল্যাক পার্ল’

এ ছাড়া ১০৫টি কোটার আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্তা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পোষ্য কোটা ২০, চা–শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি আসন সংরক্ষিত রয়েছে।
ভর্তি পরীক্ষা কবে, কোথায়

২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বি ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) পরীক্ষা। একই দিন বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা শাবিপ্রবি কেন্দ্রের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। 

এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্য ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা। আর ২০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফল ভিত্তিতে নির্ধারিত হবে। বহুনির্বাচনি পরীক্ষায় চারটি অপশন থাকবে। পরীক্ষার চার থেকে পাঁচ দিন আগে থেকে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে (https://admission.sust.edu.bd/) প্রকাশ করা হবে।

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬