ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৭৭ ভর্তিচ্ছু

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, বিজ্ঞান ইউনিটে সর্বাধিক আবেদন জমা পড়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে। এবার ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষা এমসিকিউ  এবং লিখিত (বর্ণনামূলক) প্রশ্নে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০; তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত (বর্ণনামূলক) প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত (বর্ণনামূলক প্রশ্ন) পরীক্ষা ৪৫ মিনিটের হবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা তদ্রূপ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, চারুকলা ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬