নতুন নিয়মে প্রকাশ হবে জবি ভর্তির ফল

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শিফটভিত্তিক করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে “ডি” ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি ৮৫–৯০ শতাংশ উপস্থিতি থাকতে পারে।’

ফলাফল প্রকাশের সময়ের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব।

উল্লেখ্য, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ডি ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪২ জন।

এর আগে, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি প্রক্রিয়ায় ছিল। দীর্ঘ ৪ বছর পর সেই গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। 

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬