জবি ভর্তি পরীক্ষায় হলে অসুস্থ হয়ে অচেতন শিক্ষার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থী পরীক্ষার হলে শারীরিক অসুস্থতার কারণে অচেতন হয়ে পড়েছেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আয়শা আনন্নামা নামের ওই শিক্ষার্থীর বাড়ি গাজীপুর। তিনি বলেন, ‘১২ তারিখ আমি ঢাকায় এসেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল গতকাল। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে এসে এমসিকিউ প্রশ্ন সলভ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি পরে আর পরীক্ষা দিতে চাইনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনম জানান, ‘আমরা তার (শিক্ষার্থীর) শারীরিক অবস্থা পরীক্ষা করেছি। দীর্ঘ ভ্রমণের কারণে সে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে পরীক্ষা চালিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে আর অংশ নিতে চায়নি।’

আরও পড়ুন: জবি ‘ডি’ ইউনিটের ফল কবে, জানালেন উপাচার্য

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬