জাবির চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়বেন ২২০ ভর্তিচ্ছু

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
চতুর্থ দিনের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুরা

চতুর্থ দিনের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ মোট পাঁচটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ছেলেদের মোট ২১৩ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী। এতে দেখা যায় আসন প্রতি প্রায় ২২০ জন  শিক্ষার্থী পরীক্ষায় বসবেন। 

গত ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)  ‘এ’ ইউনিটে নারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে নারী ভর্তিচ্ছুর ২৬ হাজার ৩২৮ জন শিক্ষার্থী। 

এছাড়া গতকাল ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদনকারী (ছাত্র-ছাত্রী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২০০ আসনের বিপরীতে মোট ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী আবেদন করেছিল এবং ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল  ৮৭ শতাংশ। 

এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউ-এর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ। 

এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬