ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানালেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেভাবেই দায়িত্বপ্রাপ্তরা প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জানুয়ারি মাসে আমরা একটি সভা করেছিলাম। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

জানা গেছে, মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় পরীক্ষা শেষ হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি/পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১%— এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে https://acas.edu.bd পাওয়া যাবে।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬