জবিতে ভর্তি: ছবি ও স্বাক্ষর জটিলতায় প্রবেশপত্র না পেলে যা করতে হবে 

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারটি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে ছবি ও স্বাক্ষর আপলোড না করায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি অনেকে। তাদের সোমবার বিকেল বিকেল পর্যন্ত ফের সময় দিয়েছে কর্তৃপক্ষ।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ডাউনলোড প্রক্রিয়া চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারী যে সব শিক্ষার্থী ছবি ও স্বাক্ষর আপলোড না করার জন্য এডমিট কার্ড পায়নি তাদেরকে ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

এ সময়ের পরে আর কোনভাবেই স্বাক্ষর ও ছবি আপলোডের সুযোগ থাকবে না। ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার থেকে এ, বি, সি ও ডি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। প্রথমদিনে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতি, তদন্তের আশ্বাস প্রশাসনের

এর মাধ্যমে চার বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষা ব্যবস্থায় ফিরল জবি। ই-ইউনিটে ১ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে চার বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।

তেলের দাম বাড়ার গুজবে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাম্পে ভিড়
  • ০৬ মার্চ ২০২৬
ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ…
  • ০৬ মার্চ ২০২৬
রাঙামাটিতে এনসিপির সাত নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
গণধর্ষণের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেওয়ায় গবিসাস কার্যালয়ে …
  • ০৬ মার্চ ২০২৬
রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬