মন্ত্রণালয়-ইউজিসির চিঠির পরও গুচ্ছে থাকছে না হাবিপ্রবি

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
হাবিপ্রবি লোগো

হাবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত

‘বাধ্যতামূলক গুচ্ছে থাকতে’ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি দেয়ার পরও গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা। 

গুচ্ছে থাকতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গুচ্ছে না গিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেন অধিকাংশ শিক্ষক। ফলে ২৮ জানুয়ারি দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ক্যাম্পাসেই পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয়টি।

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাধ্যতামূলক গুচ্ছে থাকার বিষয় উল্লেখ করে হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা বলেন, অন্যান্য এজেন্ডার পাশাপাশি চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ একাডেমিক কাউন্সিলের মিটিংটি অনুষ্ঠিত হয়। সেখানে গুচ্ছে না থেকে নিজস্বভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, হাবিপ্রবিতে আগামী আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত। এবার ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬