গুচ্ছে থাকছে বশেমুরবিপ্রবি, সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © ফাইল ফটো

বাধ্যতামূলক গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক কাউন্সিল। 

গুচ্ছে থাকতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ভিসি দপ্তরে একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গুচ্ছে থাকাতে বাধ্যতামূলক চিঠির পরিপ্রেক্ষিতে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। 

যদিও গত ২০ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। 

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাধ্যতামূলক গুচ্ছে থাকার বিষয় উল্লেখ করে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, আমরা চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকি। সেখানে চিঠির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় গুচ্ছে থাকার পক্ষে।

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬