রাবিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করলেন কত জন শিক্ষার্থী?

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে প্রায় চার লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আজও ফি জমা দেওয়ার সুযোগ থাকায় এ সংখ্যা আরও বাড়বে।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শেষ হলেও আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়। ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। বিল পেমেন্ট আজ ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত করা যাবে। এরপর আর টাকা প্রদান করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বৃহস্পতিবার সকারে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার মধ্যরাত পর্যন্ত তিন ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছে ৪ লাখের মতো। তবে একক আবেদন ২ লাখ ৪৮ হাজার৷ বৃহস্পতিবার রাতে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। তখন বিস্তারিত তথ্য জানা যাবে।

আরো পড়ুন: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ

এর আগে গত ২৭ জানুয়ারি বেলা ১২টা ১মিনিট থেকে শুরু হয় আবেদন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে রাবির ওয়েবসাইটে। চূড়ান্ত আবেদন তিনটি পর্যায়ে  গ্রহণ করা হবে।

যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোন সুযোগ থাকবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬