মেডিকেল-বুয়েট–বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা অধিদপ্তর

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © লোগো

চলতি (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মাদ্রাসাশিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য আহ্বান করেছে অধিদপ্তর। নির্ধারিত ছকে মাদ্রাসার নাম–ঠিকানাসহ গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করে মাদ্রাসা অধিদপ্তরে পাঠাতে হবে। এ–সংক্রান্ত চিঠি সব মাদ্রাসা অধ্যক্ষকে পাঠানো হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ কথা জানিয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্তরের মাদ্রাসা থেকে যে শিক্ষার্থীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক, প্রকৌশল, বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংবর্ধনা দেওয়া হবে। এমন পরিস্থিতিতে পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর জন্য বলা হলো। মাদ্রাসার নাম ও ঠিকানা, শিক্ষার্থীর নাম ও বাবার নাম, শিক্ষার্থীর মুঠোফোন নম্বর, ভর্তি রোল বা রেজি. নম্বর, নির্বাচিত প্রতিষ্ঠানের নামও পাঠাতে হবে।

ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঠ ফেরত চেয়ে রাজধানীতে ফের সড়ক অবরোধ শেকৃবির সহস্রাধিক শিক…
  • ০৪ নভেম্বর ২০২৬
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের সার্ক: সদস্যদেশগুলোর মিলনমেলা আজ…
  • ০৪ নভেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদ…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ায় দেশসেরা অবস্থানে ঢাবি-নর্থ সাউথ-বুয়েট, শীর্ষ ২০-এ যে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950