ঢাবির খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ, সুযোগ পাচ্ছেন যারা

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বিস্তারিত তথ্যও জানতে পারবেন তারা।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্ৰুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবেন। 

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনুর্ধ্ব-২৩ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য খেলোয়াড় কোটার নির্ধারিত শর্ত পূরণ করেন, কেবল তারাই খেলোয়াড় কোটায় ভর্তির জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।

ভর্তি প্রার্থীরা গত ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। এবার আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তির যোগ্যতা ও শর্ত হলো- প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে; বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, ‘এ’ দল এবং বয়সভিত্তিক দলের সদস্য হয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি: কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত থাকবে

এছাড়া ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‍্যাংকিং অনুযায়ী ১-৫ এর মধ্যে থাকতে হবে; সব খেলোয়াড় প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য লিখিত (অংকন) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ লিখিত (অংকন) পরীক্ষা গ্রহণ করবেন। চারুকলা ইউনিটের কোঅর্ডিনেটর এবং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিত…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী চাওয়ার পরও কেন আটকা বদলি?
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950