ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © ফাইল ফটো

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি কমিটি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখে পরিবর্তন এনেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১৯ এপ্রিল সকাল ১০ টায় ‘সি’ ইউনিট এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট, ৩ মে ‘এ’ ইউনিট এবং একই দিন বিকালে ‘বি’ ইউনিটের হওয়ার কথা ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ তারিখ পরিবর্তন করা হয়েছে। 

ভর্তি আবেদন প্রক্রিয়া ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, এমনকি ছুটির দিনেও, যেকোনো সময় আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬