মেডিকেলের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি। ৩ হাজার ২২৬ জন ভর্তিচ্ছু পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের ফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। ফলে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।

 

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিত…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী চাওয়ার পরও কেন আটকা বদলি?
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950