চুয়েটের ভর্তি পরীক্ষা কাল, জেনে নিন বিস্তারিত তথ্য

৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) © লোগো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পরীক্ষা নেওয়া হবে চট্টগ্রাম শহরের আরও চারটি উপকেন্দ্রে। সেগুলো হলো চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। 

চুয়েটের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি। এর বিপরীতে এবার আবেদন করেন ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সভাপতি এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও যানবাহন সমিতিগুলোর সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থীদের সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত। আশা করছি, সবার সহযোগিতায় সুন্দরভাবে ভর্তি পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন হবে।’

২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়। গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি এবং ইংরেজি বিষয়ে ৫টি প্রশ্ন থাকবে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায়।

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে প্রকৌশল গুচ্ছের অধীন কুয়েট, রুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেওয়া হতো। এরপর ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও তিন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে চুয়েট কর্তৃপক্ষ।

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬