জবি ভর্তিচ্ছুদের পাশে বিভিন্ন সেবা নিয়ে ছাত্রদল-শিবির

৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
ছাত্রদল-ছাত্রশিবির

ছাত্রদল-ছাত্রশিবির © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ই ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র, মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ বিভিন্ন সেবা নিয়ে পাশে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল-ছাত্রশিবির।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি সংগঠনই হেল্প ডেস্ক বসিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি ইত্যাদি সরবরাহ করা হয়। পাশাপাশি, ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে দিতে সাহায্য করেন।

অন্যদিকে, ইসলামী ছাত্রশিবিরও হেল্প ডেস্কে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়। তারা বিভিন্ন ধরনের ওষুধ, পানি, কলম ইত্যাদি বিতরণ করেন এবং পরীক্ষার্থীদের সহায়তায় নেমে পড়েন। শিবিরের সভাপতি আসাদুল ইসলাম নিজে বিভিন্ন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র খুঁজে দিতে সহায়তা করেন।

এদিন, ভর্তি পরীক্ষা দিতে আসা তাসিন নামে এক শিক্ষার্থী বলেন, বাইরে অনেকেই আমাদের সহযোগিতা করেছে। কেউ এসে কলম ও ফাইল দিয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। পরীক্ষার দিন তেমন কোনো অসুবিধা হয়নি, বরং অনেক সহযোগিতা পেয়েছি।

প্রসঙ্গত, এবছর জবির চারুকলা ইউনিটে মোট আসন ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৩৭৫টি। আসন প্রতি লড়ছেন প্রায় ২৩ জন ভর্তিচ্ছু। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে পরিক্ষা। সকাল ১১টায় চারুকলা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬