নিটোরে আজ থেকে ভর্তি আবেদন শুরু

১৬ জানুয়ারি ২০২৫, ০১:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) © সংগৃহীত

২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আবুল কেনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পিতবার (১৬ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শুরু হয়। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ভর্তিচ্ছুরা অনলাইনের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। উপজাতি প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে আসন দুটি মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এ ছাড়া এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

আবেদনের যোগ্যতা

যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষায় মোট জিপিএ–৮ থাকতে হবে। আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। যেসব প্রার্থী ২০২১ সালের আগে এসএসসি ও ২০২৩ সালের আগে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ, তাঁদের আবেদন করার দরকার নেই।

নম্বর বণ্টন

পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ৩০ ও জীববিজ্ঞানে ৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর; সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

১৬ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ২৪ এপ্রিল। চলবে ১ মে পর্যন্ত। এরপর আগামী ২ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬