গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে। তিন ইউনিটে অনুষ্ঠেয় এ পরীক্ষা শেষ হবে আগামী ৯ মে। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি জানান, আগামী ২৫ এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে বি ইউনিট এবং ৯ মে বিজ্ঞান অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাছের ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপ…
  • ২৭ জুলাই ২০২৬
ইবির ইংরেজি বিভাগে ভুয়া শিক্ষার্থী ভর্তির ঘটনায় তদন্ত কমিটি…
  • ২৭ জুলাই ২০২৬
ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার দাবিতে আন্দোলন…
  • ২৭ জুলাই ২০২৬
ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টিতে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
  • ২৭ জুলাই ২০২৬