গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে সভায় বসছেন উপাচার্যরা

১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডেকেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আজ বুধবার রাত ৯টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি জানান, ‘চলতি শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে। ইদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে। বিষয়টি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।’

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ, খুলনা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ফলে এবার ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানা অজুহাত দেখিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখ…
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্র…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081