শেষ হলো কুয়েট ভর্তি পরীক্ষা

১১ জানুয়ারি ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
কুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা

কুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এই পরীক্ষা শুরু হয়ে—দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অঙ্কন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কুয়েটসহ ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়েছেন ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ২৩ জন শিক্ষার্থী। 

এবার তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৬৫টি। স্থান সংকুলান না হওয়ায় কুয়েট কেন্দ্রের বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

কুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাত হাজার ১৪৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ৯৪০ জন, খুলনা রেভারেন্ড পলস হাইস্কুল কেন্দ্রে ৮৮৬ জন, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৮৭৩ জন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন ও খালিশপুর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০০ জন। 

এছাড়াও খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দুই হাজার জন, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৩০০ জন, খুলনা সরকারি পাইওনিয়ারিং মহিলা কলেজ কেন্দ্রে ৯০০ জন, খুলনা সরকারি এম এম সিটি কলেজ কেন্দ্রে ৮৫২ জন, সুন্দরবন সরকারি আদর্শ কলেজ কেন্দ্রে ৬৩২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

এর আগে, গত ৯ জানুয়ারি কুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীন পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। কুয়েটের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

মাদকের চালান নিয়ে বিরোধ, পাহাড়ে ‘বিচারের’ নামে নির্যাতনে নি…
  • ০৪ নভেম্বর ২০২৬
হাওরাঞ্চলের উন্নয়নে ফ্রেন্ডশিপের সহযোগিতা চান ডেপুটি স্পিকার
  • ০৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার সোহেল উল্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
  • ০৪ নভেম্বর ২০২৬
এমপিও নীতিমালায় যুক্ত হচ্ছে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়’
  • ০৪ নভেম্বর ২০২৬
‘সব সচিব সময়মতো আসলে আমিও আসব’— ইউপি সচিব
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950