ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু

০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় অনলাইনে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। 

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল  অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আরো পড়ুন: ইবিকে গুচ্ছভুক্ত রাখার পক্ষে উপাচার্যকে স্মারকলিপি

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি  হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৩৯০টি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬