মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের বর্ধিত সময় শেষ হচ্ছে আজ

০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি © ফাইল ছবি

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক অনলাইন ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (৭ ডিসেম্বর)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করার কথা ছিল। তবে ২৮ নভেম্বর সাতদিন বাড়িয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে কর্তৃপক্ষ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল, বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে মেরিটাইম ইউনিভার্সিটিতে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ ডিসেম্বর। সার্কুলারে উল্লিখিত নূন্যতম জিপিএ থাকলে সবাই পরীক্ষা দিতে পারবেন। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় শুধুমাত্র আবেদন সঠিকভাবে করা হয়েছে কি না তা যাচাই করার জন্য। 

আরো পড়ুন: 

আগামী ২০-২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে  www.bsmrmu.edu.bd -এই ওয়েবসাইটে। আবেদনের পোর্টাল applyonline.bsmrmu.edu.bd। আর হেল্পডেস্ক ইমেইল [email protected]

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬