কৃষি গুচ্ছের আসন শূন্য, ভর্তির জন্য ডাকা হলো অপেক্ষমানদের

০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমান প্রার্থীদের ডাকা রয়েছে। তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ এ ফলাফল প্রকাশ করেছে ভর্তি কমিটি।

ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে।

অপেক্ষমাণ তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে ভর্তির প্রার্থীতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (acas.edu.bd)-এ গিয়ে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক টাকা জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে উক্ত আসন শূন্য হিসেবে ঘোষণা করা হবে।

শুধু মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি’র প্রথম অংশ (অফেরতযোগ্য) ১০ হাজার টাকা জনতা ব্যাংকের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখায় পরিচালিত হিসাব নম্বরে জমা দিতে হবে। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) হতে ৬ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

আরো পড়ুন: প্রশ্নফাঁসের অভিযোগে রেলওয়ের সেই নিয়োগ পরীক্ষা বাতিল করল পিএসসি

শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। প্রার্থীরা ওয়েবসাইটে (acas.edu.bd) সাইন-ইন করে অটোমাইগ্রেশন ফলাফল দেখতে পারবেন এবং প্রয়োজনে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবেন। ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্নকারী প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি’র সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয়পূর্বক মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে আগামী ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence