ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়

২৬ নভেম্বর ২০২৪, ০৯:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মুক্তিযোদ্ধা কোটায় শুধু সন্তানরা সুযোগ পাবেন। এবার নাতি-নাতনিরা ভর্তির সুযোগ পাবেন না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শাসম উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের ভর্তি বিজ্ঞপ্তির সংশোধনী হিসেবে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ হতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরা সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এই কোটায় বিবেচিত হবেন না। 

আরো পড়ুন: মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন গ্রহণের সময়সীমা ২৫ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য নিয়ম বা শর্ত অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। নোটিশ ট্যাবে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬