ঢাবি প্রযুক্তি ইউনিটের বিশেষ মাইগ্রেশনের বর্ধিত সময় শেষ হচ্ছে আজ

২৩ নভেম্বর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির বিশেষ মাইগ্রেশনের আবেদনের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আজ শনিবার (২৩ নভেম্বর)। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আবেদনের সময়সীমা বর্ধিত করার কথা জানানো হয়েছিল। 

ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর অধ্যাপক ড. উপমা কবির স্বাক্ষরিত চূড়ান্ত মাইগ্রেশন ও খালি আসনে নতুন মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইটে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত তারিখের মধ্যে প্রযুক্তি ইউনিটের মাধ্যমে ভর্তিকৃত আগ্রহী শিক্ষার্থীরা চূড়ান্ত মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারেননি। এ কারণে চূড়ান্ত মাইগ্রেশনের আবেদনের তারিখ ২৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

ভর্তিকৃত আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে আবেদন করতে পারেনি, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগইন করে (https://collegeadmission.eis.du.ac.bd) চূড়ান্ত মাইগ্রেশন করতে ইচ্ছুক মেন্যুতে ক্লিক করে সকল নিয়ম কানুন অনুসরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে অত্যন্ত সতর্কতার সাথে অবশ্যই আবেদন করতে হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ জানা গেল

নির্ধারিত তারিখের পর মাইগ্রেশন সংক্রান্ত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। যে সব প্রার্থীর চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান পরিবর্তন হবে, ওই সব প্রার্থীকে অবশ্যই পরিবর্তিত বিভাগ ও প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্ন এবং অধ্যয়ন করতে হবে। চূড়ান্ত মাইগ্রেশন ও নতুনভাবে বিষয় বরাদ্দ শিগগিরই প্রকাশ করা হবে। 

নতুনভাবে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সংক্রান্ত ও ভর্তির তারিখ জানার জন্য নিয়মিত বিজ্ঞপ্তি দেখতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬
দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
  • ২৮ জুলাই ২০২৬
সুবিপ্রবির নতুন ভিসি ইবি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন
  • ২৮ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬