জবির ভর্তি পরীক্ষা: এমসিকিউর সঙ্গে লিখিতও থাকবে, মানবণ্টন যেভাবে 

২০ নভেম্বর ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৪৮ নম্বর হবে লিখিত, ২৪ নম্বর হবে বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন। বাকি ২৮ নম্বর হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের উপর।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি বি ইউনিট কলা অনুষদ, ২১ ফেব্রুয়ারি এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। 

বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহুনির্বাচনী আকারে প্রশ্ন হবেও বলে জানান রেজিস্ট্রার। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল থেকে ১২ ও ১৬ নম্বর হিসেব করা হবে।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬