চবির ‘ডি-১’ উপ-ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

২২ আগস্ট ২০২২, ০৩:২১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।

চবির ‘ডি-১’ উপ-ইউনিটের আসন বিন্যাস দেখুন এখানে। 

এর আগে, ১৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম শিফটের এবং দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় শিফটে চবির ‘এ’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হয়। এতে শতকরা ৬১ ভাগ শিক্ষার্থী অংশ নেন।

এবার চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই অনুযায়ী এক আসনে লড়বেন ২৯ জন।

‘ডি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ৩০। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮১১ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী ৬০ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট।

ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন জবির ১০৪ শিক্ষার্থী 
  • ১৪ জুন ২০২৬
নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুল হকের ‘আপত্তিকর’ বক্তব্য ‘এক্…
  • ১৪ জুন ২০২৬
বিইউবিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৬ জুন পর্…
  • ১৪ জুন ২০২৬
বজ্রপাতে শিক্ষকসহ নিহত ২
  • ১৪ জুন ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি ‘অবনতির শঙ্কা’, ফ্রি পরীক্ষার মেয়াদ বাড়ানো…
  • ১৪ জুন ২০২৬
ইশারায় নিয়ন্ত্রিত রোবোটিক হাত, শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে ম…
  • ১৪ জুন ২০২৬
×