চবির ‘বি-১’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

২২ আগস্ট ২০২২, ০২:০৩ PM
চবি

চবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।

চবির ‘বি-১’ উপ-ইউনিটের আসন বিন্যাস দেখুন এখানে। 

এর আগে, ১৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম শিফটের এবং দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় শিফটে চবির ‘এ’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হয়। এতে শতকরা ৬১ ভাগ শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন : ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং নয়: বেরোবি উপাচার্যকে স্মারকলিপি

এবার চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই অনুযায়ী এক আসনে লড়বেন ২৯ জন।

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে আসন রয়েছে ১২৫টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৭৯ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ১২.৬৩ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট। ‘ডি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ৩০। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮১১ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী ৬০ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬