২৫ কেন্দ্রে পরীক্ষা দেবেন ৪২ হাজার ভর্তিচ্ছু

১৯ আগস্ট ২০২২, ১১:০৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের ২৫ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকায় মূল কেন্দ্র থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর বাইরেও দুটি উপকেন্দ্রে পরীক্ষা হবে। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও আলাদা দুটি উপকেন্দ্র থাকবে। সর্বমোট ৪২ হাজার ১৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে ‌‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেছেন৷ যা মোট আবেদনকারীর প্রায় ৪৩ শতাংশ।

বাণিজ্য বিভাগের পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা। 

অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা জানান, ‘সি’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১২ হাজার ২৫ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর আসন পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে রাজধানীর দুটি উপকেন্দ্রেও আসন বিন্যাস করা হয়েছে। এগুলো হলো— ঢাকার কাকরাইলে অবস্থিত উইল্‌স্ লিট্‌ল্ ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। বাইরের দুইটি উপকেন্দ্রে সর্বমোট ৬ হাজার ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ‘সি’ ইউনিটে প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে। সেই হিসেবে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এর আগে ৩০ জুলাই ‘এ’ ও ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি ইউনিটের ফলাফলই ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

বিশ্বকাপের বাসে আগুন দিয়ে জয় উদযাপন করল সমর্থকরা
  • ১৪ জুন ২০২৬
বিক্রির জন্য নেওয়ার সময় পিকআপ ভর্তি সরকারি বই জব্দ
  • ১৪ জুন ২০২৬
পুলিশের এএসআইয়ে শূণ্যপদ ২০০০, কোন জেলায় কত পদ ফাঁকা?
  • ১৪ জুন ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই স…
  • ১৪ জুন ২০২৬
শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি
  • ১৪ জুন ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ১৪ জুন ২০২৬
×