৮ মিনিটেই ঢাকায় পড়ার স্বপ্ন ভাঙলো আল আমিনের

১৯ আগস্ট ২০২২, ০৯:২৮ PM
ভর্তিচ্ছু আল আমিন

ভর্তিচ্ছু আল আমিন © টিডিসি ফটো

বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন মো. আল আমিন। কিন্তু মাত্র ৮ মিনিট দেরি করে আসাতে পরীক্ষার কেন্দ্রে ডুকতে পারেননি। তাই পরীক্ষাও দিতে পারেননি। এত অঙ্কুরেই বিনস্ট হলো তার রাজধানীতে পড়ার স্বপ্ন। আজ শুক্রবার (১৯শে আগস্ট) সকাল ১১ টা ৮ মিনিটে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসলে এই ঘটনা ঘটে। 

ভর্তিচ্ছু আল আমিন বলেন, আমি গুচ্ছ পরীক্ষায় মোটামুটি ভালো মার্কস পেয়েছি। ৫৫ নম্বর এসেছে। কিন্তু এতো কম নাম্বার দিয়ে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না। আমার ইচ্ছে ছিল ঢাকায় পড়াশোনা করার। এজন্য গতকাল রাতে সাভার নবীনগরের পলাশবাড়িতে এক আত্মীয়র বাসায় ছিলাম। সকালবেলা বাসে করে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথে বাস নষ্ট হয়ে গিয়েছিল তারপর রিকশা  করে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেই। 

আরও পড়ুন: সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে চবি ভর্তিচ্ছুরা

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কবি নজরুল কলেজ ঠিক কোথায় অবস্থিত আমি জানতাম না। আমাকে এক বড় ভাই বলেছিল পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পাশেই কবি নজরুল কলেজ। আমি রিক্সাওয়ালা মামাকে সোহরাওয়ার্দী কলেজের কথা বলার পর তিনি আমাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যার কারণে সেখানে কবি নজরুল কলেজ খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে যায়।

আমি ১১ টা ৭ মিনিটে কলেজের সামনে রিকশা থেকে নেমে ১১:০৮ গেইটের সামনে আসি। মাত্র ৮ মিনিট দেরি করে আসার কারণে আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। আমি অন্যান্য জায়গায় পরীক্ষা দিতে গিয়ে দেখেছি ১৫ /২০ মিনিট দেরি করে আসার পরেও পরীক্ষা দিতে পেরেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরাও মানবিকতার খাতিরে পরীক্ষা দিতে দিয়েছে। কিন্তু অনেক অনুরোধ করার পরেও আমাকে পরীক্ষা দিতে দেয়নি। ঢাকায় পড়ার স্বপ্নটা বোধহয় আমার স্বপ্ন থেকেই গেল।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950