কৃষি গুচ্ছে ভর্তি আবেদন শেষ, যত আবেদন পড়ল

১৬ আগস্ট ২০২২, ০৯:৪১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ চলছে। আজ মঙ্গলবার রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হবে।

জানা গেছে, গত ১৭ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ৭৬ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। আবেদননের সময় আর বাড়ানো হচ্ছে না।

মঙ্গলবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  শহীদুর রশীদ।

আরও পড়ুন: হলের বাথরুমে নিজের গলা কাটলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

তিনি বলেন, ৭৬ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। আবেদনের সময়সীমা আজ রাত ১২টায় শেষ হবে। আবেদনের সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

তথ্যমতে, এ বছর ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/ সমমান এবং ২০২০/ ২০২১ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই এই ভর্তি আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.০০ সহ সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ৭টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। এইচএসসি/ সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • ১৪ মার্চ ২০২৬
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081