সাত কলেজের ভর্তিচ্ছুদের পাশে ইডেন কলেজ ছাত্রলীগ

১২ আগস্ট ২০২২, ০৪:৩৬ PM
সাত কলেজের ভর্তিচ্ছুদের পাশে ইডেন কলেজ ছাত্রলীগ

সাত কলেজের ভর্তিচ্ছুদের পাশে ইডেন কলেজ ছাত্রলীগ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় পরীক্ষা শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর ১৪ টি কেন্দ্রে এ ভর্তি চলে।

পরীক্ষায় অংশ নিতে দুপুর থেকেই রাজধানীর ইডেন কলেজ কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়৷ তারা জানান, রাস্তায় যানযটের ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে কেন্দ্রের সামনে হাজির হয়েছেন ৷ আর এসব শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করেছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ৷ কলেজ ছাত্রলীগের নেত্রীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পানির বোতল, কলম উপহার দিয়েছেন ৷ 

আরও পড়ুন: সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৩৯ হাজার

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা  বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজ ছাত্রলীগের হেল্প ডেক্স কার্যক্রম ছিলো৷ আমরা শিক্ষার্থীদেরকে পানির বোতল, কলম দিয়েছি৷ এছাড়া যারা মোবাইল ফোন এনেছে তাদের ফোন রাখার কাজ করেছি৷ 

কলেজ শখা ছাত্রলীগের সধারন সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারন শিক্ষার্থীদের জন্য কাজ করে৷ আমরা ভর্তিচ্ছু সাধারন শিক্ষার্থীদের পাশে ছিলাম তাঁদের যাতে কোন সমস্যা না হয় এজন্য ইডেন কলেজ ছাত্রলীগ ভর্তি পরীক্ষায় হেল্প ডেক্সের মাধ্যমে সহায়তা কর্যক্রম করেছি৷ 

প্রসঙ্গত, এবার বিজ্ঞান অনুষদে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭ টি ৷

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close