গুচ্ছের ‘বি’ ইউনিটে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন?

১২ আগস্ট ২০২২, ০৮:২৯ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এই ইউনিটেরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন   ৯৫ হাজার ৬৩৭ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ২২টি বিশ্ববিদ্যালয়ে মানবিক ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ৭১৯টি। ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ইউরোপীয় স্কলারশিপ প্রাপ্তিতে বাংলাদেশি শিক্ষার্থীরা তৃতীয়

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবিকে আসন রয়েছে ১ হাজার ৪৭১টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১০টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৬৫টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮৬টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিকে ৮৫০টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানবিকে ২৭৩টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানবিকে ৫৪০টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০০টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৯৮টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪৫টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৬৩টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১২০টি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৩০টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য ৩০টি আসন রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট দুই হাজার ৭৪৫টি আসনের মধ্যে এবার এক হাজার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি করবে। আগের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে মানবিকে ৩৮৫টি আসন রয়েছে। এছাড়া সম্মিলিত (সব বিভাগের জন্য) ৫৯০টি আসন রয়েছে। এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৭৩০ টি। তবে বিভাগ ভিত্তিক আসন বিন্যাসের তথ্য জানা যায়নি।

বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
  • ১১ মার্চ ২০২৬
বাগআঁচড়ার আরিফের সম্পদ নিয়ে তোলপাড়, কালোবাজারি ও প্রতারণার …
  • ১১ মার্চ ২০২৬
টাইগারদের তোপ, ১০০ রানও তুলতে পারছে না পাকিস্তান
  • ১১ মার্চ ২০২৬
ষাঁড়ের আক্রমণে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ মার্চ ২০২৬
দশম বারের মতো পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
  • ১১ মার্চ ২০২৬
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081