কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

১১ আগস্ট ২০২২, ০৯:৪৫ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। যদিও এর আগে পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা প্রাথমিকভাবে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস পরিবর্তন

বুধবার (১০ আগস্ট) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক শহীদুর রশীদ।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছে। আমরা তাদের পরামর্শ অনুযায়ী এইচএসসির সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেব।

উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬