ঢাবির ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু ১০ আগস্ট

০১ আগস্ট ২০২২, ০২:৩৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলতি মাসের ১০ আগস্ট শুরু হবে। শেষ হবে ১১ আগস্ট।

আজ সোমবার (১ আগষ্ট) বলো আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের ‌সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিজ্ঞান অনুষদের এখনো সাক্ষাৎকার শুরু হয়নি। ওদের চার ও পাঁচ তারিখে নিবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা ১০ ও‌ ১১ জুলাই ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার নিতে যাচ্ছি।

এবারের ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে ৩টি শাখায় মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১১১ জন। পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ৷ ১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷

ট্যাগ: ঢাবি
ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬