মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

০১ আগস্ট ২০২৬, ০১:৪০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০১:৪৪ PM
মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু

মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তুর প্রকৃতি নিশ্চিত হতে ঘটনাস্থলে কাজ করছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে থাকা একটি ব্যাগে বোমাসদৃশ কিছু পাওয়া গেছে। তবে সেটি সত্যিই বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা করতে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬