ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার কবে, যা বললেন ডিন

০১ আগস্ট ২০২২, ১০:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল গত ২৭ জুন প্রকাশিত হয়েছে। এখন উত্তীর্ণ প্রার্থীরা সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন। তবে এখনো তারিখ নির্ধারণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এ তথ্য জানিয়েছেন। তিনি আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ চূড়ান্ত হয়নি। হলেই আমরা জানিয়ে দেব।

আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

ডিন আরও বলেন, এবার সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তাঁরা এ নিয়ে কাজ করছে। সবকিছু চূড়ান্ত হলে তারা আমাদের জানিয়ে দেবে। তখন আমরা সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করব।

‘খ’ ইউনিটের অধীনে এ বছর ভর্তি পরীক্ষায় ৫৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঁচ হাজার ৬২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬