জাবির ভর্তি পরীক্ষা শুরু

৩১ জুলাই ২০২২, ০৮:২৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় সি ইউনিটের প্রথম শিফটের মধ্যদিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হলো।

জানা গেছে, রবিবার (৩১ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এদিনও ৫ শিফটে পরীক্ষা হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৬ শিফটে। এর মধ্যে মঙ্গলবার (২ আগস্ট) ৫ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে।

৩ আগস্ট ৫ শিফটে ডি ইউনিটের এবং ৪ আগস্ট ৩ শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ই ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতি ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত।

ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬