গুচ্ছে টিকলেও ইবির একটি বিভাগে দ্বিতীয়বার হবে ভর্তি পরীক্ষা

২৮ জুলাই ২০২২, ১১:৫৯ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের দুই দফা ভর্তি পরীক্ষা দিতে হবে। প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এ বিভাগে ভর্তিতে আগ্রহীদের দ্বিতীয় দফায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

যদিও এটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নীতিমালা পরিপন্থী বলে অভিযোগ অনেকের। তাদের অভিযোগ, আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা গুচ্ছের সঙ্গে সাংঘর্ষিক। তা ছাড়া গুচ্ছের ফলাফল প্রকাশের আগেই এ বিভাগে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া অযোক্তিক। বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে বিরোধিতা করেনছেন একাধিক শিক্ষক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এই বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১ ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ ও সাধারণজ্ঞানে ৩০ নম্বর থাকবে। বিকেএসপি সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০ শতাংশ বিশেষ কোটা রয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পাস নম্বর হবে ২০। সাধারণ শিক্ষার্থীদের পাস নম্বর ৪০।

আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

বিশেষায়িত বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত এক হাজার টাকা গুনতে হবে। শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। তবে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।এ নিয়েও একাডেমিক কাউন্সিলে প্রশ্ন তুলেছেন শিক্ষকেরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বেশ কিছু বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে। যারা এ বিভাগে ভর্তি হবে তারা খেলাধুলায় ভালো হলেও তুলনামূলক কম মেধাবী। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে প্রথম থেকেই শুরু করতে হবে। এ জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি, বেতন-বোনাস পরিশোধে নেই শ্র…
  • ১৭ মার্চ ২০২৬
বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
  • ১৭ মার্চ ২০২৬
যুদ্ধের কারণে ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী
  • ১৭ মার্চ ২০২৬
যশোরে ঈদযাত্রায় অস্বস্তি যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়ক
  • ১৭ মার্চ ২০২৬
অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোম…
  • ১৭ মার্চ ২০২৬
ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরে দুই জামাত, হলের সময়সূচিও …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence